আজকের রাশিফল
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ১৭:৫৬
১০ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২৭ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৮ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, কল্পনাপ্রবণ ও রোমান্টিক। আপনার সবকিছু প্রধানত আবেগ ও উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত। তবে কল্পনার সাথে সাথে আপনার আছে কর্মশক্তি, ভাবের সাথে আছে দৃঢ়তা। যে কোন বাধা সরাসরি প্রতিহত করার ক্ষমতা আছে আপনার। মনের মাঝে দ্বন্দ্ব আছে আপনার। তা ছাড়া কর্ম জীবনেও আপনি অনেক দ্বন্দ্ব, সংঘাত ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল ও সংযমী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ উইলিয়াম ক্যাম্পবেল, ফটোগ্রাফার বিজন সরকার, সুরকার আলবার্তো জিন্সতেরা, কবি আতিলা জোসেফ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ শ্রমজীবীদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। কোন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। শিক্ষকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ সামাজিক কোনো কাজকর্মে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো অসত্ বন্ধুর সান্নিধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কাজকর্মে বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে। সেবামূলক কোনো কাজে জড়াতে পারেন। আজ কোনো ঝুঁকি নিবেন না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ আজ কোনো উদ্দেশ্য হাসিল হতে পারে। উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে আজ কারো সহযোগিতা পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে উপকৃত হবেন। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো কারণে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ আবেগ সংযত রাখার চেষ্টা করুন। আবেগতাড়িত সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো সত্বন্ধুর সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সমাজসেবামূলক কাজে অংশ নিতে পারেন। সাফল্য ও স্বীকৃতির সম্ভাবনা আছে। অন্যের সমর্থন লাভ সহজ হবে। সমর্থন ও সহযোগিতায় কাজের অগ্রগতি হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। অকারণ কোনো ঝামেলায় জড়াতে পারেন। কাজের প্রতি অনিহা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। মূল্যবান কোনো কাগজপত্র হারাবার সম্ভাবনা আছে। এ ব্যাপারে সর্তকতা অবলম্বন করুন। বৈবাহিক আলোচনা ভেঙ্গে যেতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কাজকর্মে উত্সাহ পাবেন। উত্সাহ ও উদ্দীপনার জন্য আলস্য আসতে পারে। প্রতিভা বিকাশে অপরের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের আইনগত ঝামেলার সম্মুখীন হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। কোনো অসুস্থতাকে অবহেলা করবেন না। শিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।