দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উত্সব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচীর আওতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল আয়োজন করা হয়েছে লোকসংস্কৃতি উত্সব-২০১৩। আগামী ১২ এপ্রিল বিকেল ৬টায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উত্সব-২০১৩-এর শুভ উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেগম নাসরিন আহমাদ।