ইত্তেফাক ডেস্ক
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে অবমাননার প্রস্তাব আনতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। কাল বুধবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এ নিয়ে ভোটাভুটি হবে বলে পরিষদের বিচার বিভাগীয় কমিটির নেতা জেরল্ড নাডলার জানিয়েছেন। তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের কাছে রবার্ট মুলারের পূর্ণাঙ্গ রিপোর্ট চাইলেও দেননি। এমনকি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশও করা হয়নি। অথচ পুরো প্রতিবেদন দেখার অধিকার কংগ্রেসের আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কংগ্রেসের কাছে মুলারের সাক্ষ্য দেওয়া উচিত নয়। -বিবিসি