ইত্তেফাক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী জেলে গেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নিউ ইয়র্কের ওটিসভিলের সংশোধন কেন্দ্রে যান তিনি। এর আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন। অথচ একসময় কোহেন বলেছিলেন, তিনি ট্রাম্পের জন্য বুকে গুলিও বিদ্ধ করতে পারেন। দুই নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন সম্পর্কের অভিযোগ এনেছিলেন। কিন্তু ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই নারীদের চুপ রাখতে অর্থ দিয়েছিলেন কোহেন। তবে তিনি কংগ্রেসের কাছে অস্বীকার করেছিলেন। মিথ্যা বলাসহ কয়েকটি অভিযোগে কোহেনের তিন বছরের কারাদণ্ড হয়। ফলে কোহেনকে আগামী তিন বছর কারাগারে থাকতে হবে। তবে তিনি বাড়িতে আসা-যাওয়া করতে পারবেন এবং তাকে তার প্রয়োজনীয় খাবারও দেওয়া হবে বলে জানা গেছে। -রয়টার্স