সংবাদ কণিকা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩২
নেরুদার দেহ কবর থেকে উত্তোলন
চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদার মৃত্যুরহস্য উদঘাটনের কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা। ১৯৭৩ সালে সোস্যালিস্ট প্রেসিডেন্ট সালভাদোর অলেন্দোকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ১২ দিন পর এই বামপন্থী লেখকের মৃত্যু হয়। সেই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল অগাস্টো পিনোশে। জানা গেছে, প্রোস্টেট ক্যান্সারেই তার মৃত্যু হয়েছে। কিন্তু ২০১১ সালে নেরুদার ড্রাইভারের দেয়া এক তথ্য অনুযায়ী পিনোশের অনুগতরা হয়তো তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। এরপর বিষয়টি নিষ্পত্তির জন্য সোমবার স্থানীয় সময় ১১টায় কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করা হয়।—এএফপি
কাবুলের ভাল চেয়েছিলেন অ্যান
যুদ্ধবিধ্বস্ত আফ-গানিস্তানের সাধারণ মানুষের জন্য কাজ করেছিলেন অ্যান স্মেডিংহফ (২৫)। কাবুলের খেটে খাওয়া মানুষের টানে তিনি যখন-তখন বেড়িয়ে পড়তেন। উদ্দেশ্য একটাই, যদি এসব মানুষের জীবনে কিছুটা স্বস্তি ফিরে আনা যায়। অ্যানের পরিচয় তিনি একজন মার্কিন কূটনীতিক। গত জুলাইয়ে কাবুলে আসেন। কিন্তু শনিবার আফগানিস্তানে জঙ্গি হামলায় অ্যান মারা যান। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ওইদিন কালাত যাচ্ছিলেন তিনি। সেখানে একটা স্কুল উদ্বোধন করার কথা ছিল। বেলা ১১টা বাজার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়ে যায় অ্যানের গাড়ি। নিহত হন আরও চার মার্কিন। অ্যানের বাবা-মা বলেন, আফগানদের মধ্যে মিশে গিয়ে কাজ করতে ওহ খুব ভালবাসত।—এএফপি
‘ড্রোন নিয়ে চুক্তির তদন্ত হওয়া উচিত’
ড্রোন হামলা নিয়ে পাক-মার্কিন গোপন চুক্তি কতটা বাস্তবিক তার তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়া বলেছেন, শুধু সংবাদপত্রে খবর দেখে এ বিষয়ে সত্য মিথ্যা যাচাই করা ঠিক নয়। তার বাস্তব উদঘাটনের জন্য প্রয়োজনে তদন্ত হওয়া উচিত। সমপ্রতি মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস পাকিস্তানের মাটিতে ড্রোন হামলার অনুমতি দিতে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করেছিল বলে ফাঁস করে দেয়।—বর্তমান পত্রিকা