এসবিএসি ব্যাংকের এমডি হলেন
রফিকুল ইসলাম
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩৩
মো. রফিকুল ইসলাম সম্প্রতি নতুন অনুমোদন-প্রাপ্ত সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি আল-আরাফা ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে ১৯৭৭ সালে পূবালী ব্যাংকে যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি