রাণীনগরে অজ্ঞাত শিশু উদ্ধার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০১
নওগাঁর রাণীনগরের রেললাইনের পাশ থেকে সাব্বির নামে ৭ বছর বয়সের একটি শিশু পাওয়া গেছে। শিশুটি শুধু তার বাবা-মায়ের নাম ও ঢাকার এক কলোনীর নাম বলতে পারে। তার বাবার নাম সিদ্দিক হোসেন, মায়ের নাম আছমা বেগম। ঢাকার কাকলী বস্তিতে সে থাকে। কিভাবে সে রানীনগরে এসেছে তা বলতে পারে না। বর্তমানে সাব্বির রানীনগর উপজেলার গোনা গ্রামের লুত্ফর রহমানের বাড়িতে গত ৭ দিন ধরে অবস্থান করলেও তার সন্ধানে কেউ আসেনি। শিশুটির সন্ধান পেতে ০১৭২৬-২০৫৯৯৪ নম্বর মোবাইলে ফোন করার জন্য বলা হয়েছে।