নাজিরপুরে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

জেলার নাজিরপুর উপজেলাধীন ৬নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী জনাব মোঃ মোশারেফ হোসেন খান (দোয়াত কলম) ৫২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শতকরা ৮০ভাগ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।