কুমিল্লায় টিস্যু ব্যাংকিং বিষয়ক সেমিনার

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) অডিটরিয়ামে গত সোমবার বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানব কোষ নিয়ে ‘টিস্যু ব্যাংকিং’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকার বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশনের ‘টিস্যু ব্যাংকিং’ গবেষণা ইউনিটের পরিচালক ড. এস.এম আসাদুজ্জামান সেমিনারে উপস্থিত ৫ শতাধিক চিকিত্সককে এ বিষয়ে ধারণা ও তথ্য উপস্থাপন করেন। নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র কুমিল্লার পরিচালক ডা. মো. ছাইয়্যেদুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।