শোক সংবাদ

সৈয়দ নাজিমুল হক জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ মহীদুল হক জামালের মেজ ভাই বিশিষ্ট সমাজসেবী সৈয়দ নাজিমুল হক (৭৩) মঙ্গলবার ঢাকার এপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ভাই ও এক বোন রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাযা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। হাজী ওমর আলী মুন্সি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার সমাজসেবক হাজী ওমর আলী মুন্সি (৮২) সোমবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মঙ্গলবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। মেনাজ উদ্দিন আকন্দ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের মেনাজ উদ্দিন আকন্দ (৮৫) নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে রেখে গেছেন। সোমবার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।