জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় ১৪৩৪ হিজরি সালের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে সভায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সভাপতিত্ব করার কথা রয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে দ্রুততার সাথে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ এবং ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬-৩৩৯৭।