হরিণাকুন্ডুতে ভাতিজার ভোজালীতে চাচার জীবন নাশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাকচুয়া গ্রামের ওলী বিশ্বাসের ছেলে আলতাফ হোসেন (৩০) নামে এক পান ব্যবসায়ী মঙ্গলবার সকালে ভাতিজা রাজুর হাতে খুন হয়েছে। হাতিয়া বাজারের জনতা খুনি রাজু আহম্মেদকে রক্তমাখা ভোজালীসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদউদ্দীন গ্রামবাসীর বরাত দিয়ে জানান, উপজেলার বাকচুয়া গ্রামের আলতাফ হোসেন বিশ্বাস পান বিক্রি করতে মঙ্গলবার সকাল ৯টার দিকে নিকটস্থ কুষ্টিয়া উপজেলার হাতিয়া বাজারে যান এই সুযোগে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাজারে ওঁত পেতে থাকা আলতাফের ভাতিজা বাকচুয়া গ্রামে শহিদ বিশ্বাসের ছেলে রাজু আহম্মেদ চাচাকে ভোজালী দিয়ে উপর্যুপরী আঘাত করে। গুরুতর আহত আলতাফ হোসেনকে হরিণাকুণ্ডু হাসপাতালে আনার পথে সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। নিহত ব্যক্তির লাশ হরিণাকুণ্ডুর বাকচুয়া গ্রামে নিয়ে আসার পর সকাল ১০টার দিকে কুষ্টিয়ার ইবি থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।