নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে চড়ুইভাতি
মোজাম্মেল হক, লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৫৫
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের ছাত্রছাত্রীরা গত ৪ এপ্রিল বার্ষিক চড়ুইভাতি উত্সবে মেতেছিল। দিনভর নাচ, গান, একক আভিনয়, নাটিকাসহ নানা আয়োজন করে তারা। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন, প্রশাসন মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, অর্থ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, কৃষি মহাব্যবস্থাপক আকতার জামিলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মদিনা, মুন, মীম, মিশু, জেমি, আঁচল, অরভি, রায়া, অপু, সুইট, তন্বী, সেবা, রিনি, আন্তরা, মেঘনা প্রমুখ। সংগীত পরিবেশন করে মানসী, জান্নাতুল, বৃষ্টি, দৃষ্টি, মদিনা, রিফা, ফাতেমা, প্রান্ত প্রমুখ। নাটিকায় অংশ নেয় দশম শ্রেণীর সেতু, জুঁই, সানজিদা, রুম্পা, প্রভা, স্বর্ণা এবং ৭ম শ্রেণীর অর্পিতা, স্বর্ণা, মিশু, অন্তরা ও তন্বী।