জোকস

 বাবা :তোমার জন্য এই নতুন ক্যালেন্ডারটা এনেছি । ছেলে :না এটা আমি নেব না। বাবা :কেন? পছন্দ হয়নি? তাহলে কোনটা নেবে? ছেলে :যে ক্যালেন্ডারে ছুটির দিন বেশি আছে সেটা নেব।  ছেলে :কাল কী আমরা অনেক বড়লোক হয়ে যাব? বাবা :কেন রে? তোর আবার হঠাত্ করে এটা মনে হলো কেন? ছেলে :না আমাদের অংকের স্যার যে আমাদের বললো যে কাল উনি আমাদের পয়সাকে কীভাবে টাকায় রূপান্তর করতে হয় তা শেখাবেন!  প্রথম বন্ধু :আচ্ছা বায়োগ্রাফি মানে যে জীবনী এটা আমি জানি। কিন্তু অটোবায়োগ্রাফি মানে যে কী তা ঠিক বুঝতে পারছি না। দ্বিতীয় বন্ধু :আরে এতে না বুঝার কী হলো! অটোবায়োগ্রাফি মানে হলো অটো অর্থাত্ কার বা গাড়ির জীবনী!  নববর্ষের রাত। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল সান্তা। মাঝরাস্তায় পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল। পুলিশ :কোথায় যাচ্ছেন? সান্তা :বক্তৃতা শুনতে। পুলিশ :এত রাতে আপনাকে বক্তৃতা শোনাতে কে বসে আছে, শুনি? সান্তা :আমার স্ত্রী।