ক্যারিয়ার জিজ্ঞাসা?

প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি আমার খুব আগ্রহ রয়েছে ফটোগ্রাফি বিষয়ে। আমি প্রাতিষ্ঠানিকভাবে ফটোগ্রাফি শিখতে চাই। এর জন্য কোন কোন ধরনের কোর্স রয়েছে? আমি কি এটাকে পেশা হিসেবে নিতে পারব? এ বিষয়ে কেমন সুযোগ রয়েছে? মো. আবরার হোসেন বনানী, ঢাকা। যেহেতু ফটোগ্রাফি একটি শিল্পমাধ্যম, তাই একে পেশা হিসেবে নিতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি চর্চার প্রয়োজন। বর্তমানে পেশা হিসেবে ফটোগ্রাফির ক্ষেত্র বিশাল। এই পেশায় নিজেকে উপযোগী করতে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের কোর্স রয়েছে। বেসিক, ফাউন্ডেশন, এমনকি অনার্স কোর্সও করারও সুযোগ রয়েছে। নিজস্ব একটি ডিএসএলআর ক্যামেরা থাকলেই আপনি নির্দ্বিধায় এসব কোর্সে সহজেই ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com