নাদিয়া-মোশাররফ একসঙ্গে

‘নায়িকা সংবাদ’ নামের একটি ধারাবাহিকে নাদিয়া ও মোশাররফ করিম একসঙ্গে অভিনয় করলেন। নাজনীন হাসান চুমকীর রচনায় এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমআর মিজান। সম্প্রতি মানিকগঞ্জে এই ধারাবাহিকটির দৃশ্যধারণ করা হয়। ধারাবাহিকটিতে নাদিয়া ও মোশাররফ করিমসহ আরও অভিনয় করেছেন—জয়রাজ, নাজনীন হাসান চুমকী, সাজ্জাদ রেজা, স্বাগতা, মিলন ভট্টাচার্য, মহিউদ্দিন, শেলী আহমেদ, শেলিনা আক্তার শিখা, সানছি ফারুক, শামীম, লিটন, সুজাত প্রমুখ। নাটকটির পরিচালক বলেন, ‘গতানুগতিক ধারাবাহিক থেকে একটু আলাদা গল্প নিয়ে তৈরি করেছি। মোশাররফ করিম, নাদিয়াসহ আরও যারা আছেন তারা সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং কাজটি নিয়ে তারাও খুব আশাবাদী। খুব শীঘ্রই এটি যেকোনো একটি চ্যানেলে প্রচার শুরু হবে।’