গান নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২০:৩৫
বলিউডের এ সময়ের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন আর মডেল-অভিনেত্রী গণ্ডীর মধ্যে নেই, হয়েছেন কণ্ঠশিল্পীও। প্রথম গান ‘ইন মাই সিটি’-এর ব্যাপক সফলতার পর পিটবুলের সঙ্গে এর দ্বিতীয় ভার্সনের কাজও শুরু করে দিয়েছেন তিনি। পাশাপাশি একটি চলচ্চিত্রের প্লে-ব্যাকও করবেন তিনি। তবে নতুন খবর হলো প্রিয়াঙ্কা এসব গানের বাহিরেও নতুন একটি অ্যালবাম নিয়ে ভাবছেন। তবে এই অ্যালবামটিতে তিনি কার সঙ্গে কণ্ঠ মেলাতে যাচ্ছেন এটি এখনও জানা যায়নি। তবে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা আরও একটি অ্যালবাম নিয়ে কাজ করছেন। প্রতিষ্ঠিত একজন শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলাবেন তিনি। আর তাই ‘জাঞ্জির’ ছবির কাজ কোনো রকম শেষ করেই সেই উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন আমেরিকায়।