‘মিশন ইম্পসিবল ফাইভ’ নির্মাণের ঘোষণা

টম ক্রুজ অভিনীত জনপ্রিয় ছবি ‘মিশন ইম্পসিবল’-এর চতুর্থ সিক্যুয়াল ‘মিশন :ইম্পসিবল ঘোস্ট প্রটোকল’ ২০১১ সালে মুক্তি পায়। বরাবরের মতো চতুর্থ সিরিজেও টম ক্রুজ কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন। এবার ঘোষণা দিলেন এর পঞ্চম সিক্যুয়ালের কথা। সম্প্রতি টম ক্রুজ জানান, ‘এখন এর চিত্রনাট্যের উপর সময় দিচ্ছি। ‘মিশন ইম্পসিবল’ এমন একটি ছবি, যার সঙ্গে আমি বেড়ে উঠেছি। এমনকি প্যারামাউন্ট পিক্সার্সের ইতিহাসের এটি সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। আর এর মধ্য দিয়েই আমার প্রযোজনা জীবন শুরু। দর্শক চাহিদা থাকলে আমি আরও অনেক সিক্যুয়াল করতে চাই।’