পহেলা বৈশাখে জিটিভির আয়োজন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২০:৩৬
পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় টিভি চ্যানেলগুলোও বর্ণিল আয়োজনে সাজায় তাদের অনুষ্ঠানমালা। এরই ধারাবাহিকতায় জিটিভি প্রথমবারের মতো আাায়োজন করছে বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৭টা ৩০ মিনিটে গুলশান লেক পার্ক থেকে সরাসরি সম্প্রচার হবে ‘নব রবি কিরণে’। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’। বিকাল ৫টা ৪০ মিনিটে রয়েছে ‘বৈশাখে বাউলিয়ানা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আয়োজনে আমন্ত্রণ’। এতে অতিথি হিসেবে থাকবেন পাপিয়া সারোয়ার। রাত ৮টা ১৫ মিনিটে আড্ডা ও আবৃত্তি অনুষ্ঠান ‘বৈশাখে রচিত পংক্তিমালা’। রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এতে অংশগ্রহণ করবেন কবি আসাদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব্য শহিদুল হক খান। আবৃত্তি করবেন রবি শংকর মৈত্রী ও নায়লা তারান্নুম কাকলী। রাত ৯টায় প্রচার হবে গেম শো ‘আজকের অনন্যা’। রাত ১১টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে ‘জি স্টুডিও কনসার্ট’। এতে গাইবেন বারী সিদ্দিকী।