লাইভে আব্দুল আলীমের দুই সন্তান

বাংলা লোক সংগীতের অমর শিল্পী আব্দুল আলীম। লোক সংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। তার সন্তানরাও ধারণ করছেন লোকসংগীতের সেই মহিমান্বিত ধারা। বাংলা নববর্ষকে সামনে রেখে প্রিয় শিল্পীর দুই সন্তান জহির আলীম এবং আজগর আলীম আসছেন দিগন্তের স্টুডিওতে। আজ রাত ১১টা ১৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে ‘মিউজিক আওয়ার-এ তারা গাইবেন। অনুষ্ঠানটি দিগন্ত টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে রাজু। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।