জন্মদিন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২০:৩৬
ট্রিসিয়া হেলফার :হলিউডের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৭৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তার অভিনীত প্রায় সবক’টি ছবিই ব্যবসাসফল। ২০০০ সালে তিনি সর্বপ্রথম ‘ইভেনচুয়াল ওয়াইফ’ ছবিতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে তিনি ব্যাপক আলোচিত হন এবং মিডিয়াতে ব্যস্ত হয়ে পড়েন। তারপর দ্বিতীয় ছবি ‘সিএসআই’ চলচ্চিত্রটিও বেশ আলোচিত হয়। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘দ্য কালেক্টর’, ‘বার্ন নোটিশ’, ‘লাই টু মি’ উল্লেখযোগ্য।