বাঞ্ছারামপুরে ইলিশে দেওয়া হচ্ছে ফরমালিন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৬
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পহেলা বৈশাখকে সামনে রেখে ফরমালিনযুক্ত ইলিশ মাছ বিক্রির ধুম পড়েছে। বিক্রেতারা পাতিলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব ইলিশ মাছ বিক্রি করছে চড়া দামে। প্রকাশ, সারাদিন মাছ বিক্রির পর যেসব মাছ থেকে যায়, বিক্রেতারা তাতে ফরমালিন দিয়ে আবার বিক্রি শুরু করে। ফরমালিন মেশানোর সময় আবদুল করিম (৩১) নামে এক বিক্রেতাকে জিজ্ঞাসা করলে, সে বলে, ভাই বছরে একবার সুযোগ আসে তাই সুযোগ কাজে লাগাই এবং কিছু পয়সা কামাই। ফরমালিনযুক্ত মাছে যে বিষ মেশানো হয় তা গ্রামের সহজ সরল মহিলারা জানে না। উল্লেখ্য, প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার টাকার ফরমালিনযুক্ত ইলিশ।