সৈয়দপুরে গৃহবধূ হত্যার
অভিযোগে স্বামী গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২১:০৩
সৈয়দপুরে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী রশিদুল ইসলাম শান্তকে (২৫) গত মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। শহরের কয়ানিজপাড়ার দোলাপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী রশিদুল ইসলাম শান্তর সঙ্গে নিহত রুকসানা খাতুনের (১৯) বিয়ে হয় এক বছর আগে। বিয়ের পর থেকে স্ত্রীর সন্তানধারণ করা নিয়ে প্রায় তাদের বচসা হতো। ঘটনার দিন রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে তুমুল বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী ক্ষোভে ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে মেয়ের মা মেয়ের বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ঘরের ভিতর মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের মা শাহনাজ বেগম জামাই রশিদুল ইসলাম শান্তর নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ স্বামী রশিদুলকে গ্রেফতার করে।