নান্দাইলে কিশোরীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণ !

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক এতিম কিশোরীকে তিনটি স্থানে ৬ দিন আটকে রেখে নানা বয়সি পুরুষ ধর্ষণ করেছে। তের বছরের এই মেয়েটিকে তার সত্ বাবা সোমবার উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর চারিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে নগদ পাগলের বাড়ি থেকে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নান্দাইল মডেল থানায় ওই নির্যাতিত কিশোরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। গতকাল বুধবার মেয়েটিকে জবানবন্দি গ্রহণের জন্যে বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ।