লাকসামে ১৮ দলীয় জোটের কমিটি গঠিত

লাকসাম সংবাদদাতা লাকসামে ১৮ দলীয় জোটের কমিটি গঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম হিরুকে আহ্বায়ক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা (দঃ) সভাপতি অধ্যাপক সৈয়দ সরওয়ার সিদ্দিকীকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ, জামায়াত নেতা অধ্যাপক রেজাউল করিম, উপজেলা জামায়াতের আমির ডাঃ আব্দুল মুবিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নুর উল্লাহ রায়হান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুর মোহাম্মদ তাহেরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকন প্রমুখ।