সার্বিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২১:০৮
সার্বিয়ায় রাজধানী বেলগ্রেডের কাছে একটি গ্রামে মঙ্গলবার ভোরের দিকে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে দুই বছরের শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। ঘটনার পর হত্যাকারী নিজেকেসহ তার স্ত্রীকেও গুলি করে।—বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। উন্মত্ত ঐ বন্দুকধারী ১৯৯০ এর দশকের বলকান যুদ্ধের এক প্রবীণ সেনা। তার নাম লুবিসা বোগদানোভিক বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সব তারই আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী। পাঁচটি বাড়িতে এ হামলায় এক শিশুসহ নিহত হয় ৬ নারী ও ৬ পুরুষ। এর মধ্যে রয়েছে লুবিসার মা, ছেলে ও দুই বছরের শিশুসন্তান। বেশিরভাগকেই ভোর ৫টার কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলি করে হত্যা করা হয়। সবাইকে হত্যার পর বোগদানোভিক তার স্ত্রীসহ নিজেকে গুলি করে। এ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে খবরে।