দক্ষিণ সুদানে ৫ ভারতীয় সৈন্য নিহত
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২১:১০
দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলে গোলযোগপূর্ণ জংলেই রাজ্যে মঙ্গলবার চোরাগোপ্তা হামলায় জাতিসংঘের ৫ ভারতীয় শান্তিরক্ষী সেনা ও ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, “হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী ও বেসামরিক নাগরিক মিলিয়ে আরো অন্তত ৯ জন আহত হয়েছে। আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত জাতিসংঘ সেনারা ভারতীয় বলে জানিয়েছে। নিহত বেসামরিক নাগরিকদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে জাতিসংঘ বলেছে, এদের দু’জন দক্ষিণ সুদানের কর্মী এবং বাকী ৫ জন ঠিকাদার। জাতিসংঘ মুখপাত্র এদুরাদো ডেল বুয়ে দক্ষিণ সুদানকে এ ঘটনার জন্য দায়ীদের বিচার করার আহ্বান জানিয়েছেন।