শোক সংবাদ

মুক্তিযোদ্ধা লক্ষ্মী রানী দাস ঢাকার লক্ষ্মীবাজার নিবাসী মুক্তিযোদ্ধা লক্ষ্মী রানী দাস (৬১) গত মঙ্গলবার সকালে ঢাকার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে সূত্রাপুর থানার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা শোক প্রকাশ করেছেন। আবুল হাসেম মাস্টার ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল হাসেম মাস্টার (৭৫) গত মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকাল তার লাশ বালিঘোনা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।