চারদিনের সফরে ভারতে গেছেন তথ্যমন্ত্রী
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২৩:০০
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চারদিনের সফরে গতকাল বুধবার নয়াদিল্লী গেছেন। ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মনীষ তিওয়ারির আমন্ত্রণে তিনি এই সফর করছেন বলে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সফরকালে হাসানুল হক ইনু ভারতের তথ্যমন্ত্রীর সঙ্গে দুই দেশের তথ্য ও গণমাধ্যম ব্যবস্থাপনাসহ দ্বি-পক্ষীয় সম্পর্কোন্নয়নের বিষয়ে কথা বলবেন। তিনি ভারতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। তার প্রসার ভারতী ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া তিনি আজমির শরীফেও যাবেন বলে জানানো হয়েছে।