ফোকাস

তারকা বর্ষবরণ

প্রতিবছরের ঐতিহ্য অনুযায়ী এবারের পহেলা বৈশাখেও তারকাদের মিলন মেলার আহ্বান করেছে টিভি নাটক প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম। এরই মধ্যে তারা ব্যাপক প্রস্তুতিও নিয়ে নিয়েছেন। ভেন্যু সেই আগের জায়গাটিই অর্থাত্ ট্রাস্ট মিলনায়তন। আয়োজক বশির আহমেদ বলেন, ‘এটা আমাদের অলিখিত মিলন উত্সব হয়ে উঠেছে। এবারেও সেই একই প্রাণের মেলায় আমরা হাজির হবো। এরই মধ্যে প্রায় সকলকেই জানানো হয়েছে।’ ওপরের ছবিটি এর আগের বৈশাখী বর্ষবরণের ছবি।