কোনো কিছুতেই আপত্তি নেই আমিশার
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ১৮:৩৭
দীর্ঘ বিরতির পর আমিশা পাটেল একাধারে কয়েকটি ছবিতে কাজ করেছেন। তবে সেই হারে কোনো সফলতাই অর্জন করতে পারেননি ‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত এই নায়িকা। সর্বশেষ সুপারহিট ছবি ‘রেস টু’তে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এতেও তিনি তেমন আলোচনা সৃষ্টি করতে পারেননি। তারপরও ব্যস্ততা কমে নেই তার। কাজ করছেন ‘শর্টকাট রোমিও’, ‘রান ভোলা রান’, ‘ভাইয়াজি সুপারহিট’ এবং ‘দেশি ম্যাজিক’ ছবিতে। কিন্তু সফলতা না পেলে মন ভরে না কারওই। আর তাই সেই সফলতার উদ্দেশ্যে পা বাড়াচ্ছেন বিভিন্ন দিকে। নিচ্ছেন সাহসী ভূমিকা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এক সাক্ষাত্কারে আমিশা জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনে গল্পের প্রয়োজনে আমি যেকোনো দৃশ্যে কাজ করতে রাজি আছি। এবার এটা খুব বেশি খোলামেলা অন্তরঙ্গই হোক আর একেবারে মফস্বলের কিছুই হোক। আাার পোশাকের ব্যাপারে আমার কখনোই কোনো অনীহা ছিল না। বরং মডার্ন পোশাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।