দ্বিতীয় একক আর মিক্সড অ্যালবামে রানা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ১৮:৪০
তরুণ প্রতিভাবান শিল্পী এইচ এম রানা এরই মধ্যে অডিও জগতে একটি নির্দিষ্ট অবস্থান তৈরি করেছেন। গেল বছরের পহেলা বৈশাখে রিলিজ হয় তার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’। দীর্ঘ এক বছর পর আবারও তার নতুন সলো অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। রানা তার নতুন সলো অ্যালবামের পাশাপাশি বেশ কটি মিক্সড অ্যালবামেও কাজ করেছেন। কাজ করেছেন ‘কুসুমপুরের গল্প’ ছবিতে। এ ছাড়া বাসুর সুর ও সংগীতে প্রায় আড়াইশত শিল্পীদের নিয়ে তৈরি দেশের গানের অ্যালবামের গানের সংকলনেও থাকছেন রানা। রানার কথায়, ‘একটু একটু করেই শ্রোতাদের ভালো গান উপহার দিয়ে এগিয়ে যেতে চাই।’