জন্মদিন

ব্রকলিন ডেকার :হলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৮৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৫ সাল থেকে আমেরিকার একাধিক জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ম্যাগাজিনের কভারগার্ল হয়ে নিজের মডেলিংয়ের ক্যারিয়ার শুরু করেন। তারপর ২০০৯ সালে ‘আগলি বেট্টি’ একটি টেলিভিশন সিরিজ দিয়ে অভিনয় শুরু করেন এবং তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তারপর ২০১১ সালে ‘জাস্ট গো উইথ ইট’ চলচ্চিত্রে অভিনয় করেন এবং এই এক ছবিতে অভিনয় করে টিন চয়েজ অ্যাওয়ার্ডসহ একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এখন তিনি ‘বেটলশিপ’ ও ‘হোয়াট টু এক্সপেক্ট হয়েন ইউ আর এক্সপেক্টিং’ ছবিতে অভিনয় করছেন।