তথ্য বিচিত্রা
বিবিধ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ১৯:১৫
মানুষ কখনোই জিভ দিয়ে তার কনুই স্পর্শ করতে পারে না।
গড়পরতা একজন পুরুষ একজন মহিলার চাইতে ছোট ফন্টের লেখা পড়তে পারেন। তবে মহিলাদের শ্রবণশক্তি আবার গড়ে পুরুষদের চাইতে ভালো হয়।
বুদ্ধিমান মানুষদের চুলে জিঙ্ক এবং কপারের উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
বিখ্যাত প্রমোদতরী কুইন এলিজাবেথ টু প্রতি গ্যালন ডিজেল পুড়িয়ে মাত্র ৬ ইঞ্চি এগুতে পারে।
দিয়াশলাই আবিষ্কারের বেশ আগেই সিগারেট লাইটারের আবিষ্কার হয়েছিল।
হংকংয়ে মাথাপিছু সবচেয়ে বেশি রোলস রয়েস গাড়ি রয়েছে।
এই লেখাটি যারা পড়ছেন তাদের মধ্যে গড়ে শতকরা ৭৫ জন জিভ দিয়ে তাদের কনুই স্পর্শ করার চেষ্টা করবেন।