কবিতা

প্রত্যাবর্তন

এবার ঘরে ফিরি, মনে পড়ে আমাদেরও ছিল দিন এ বর্ষায় আলো-ছায়া ভুলে বুনব আগামীর ক্ষেত শেষ দিয়েই না হয় শুরু হবে অনন্তের যাত্রা প্রস্তুতি শেষ করো, শীতের কাপড় নিয়ে নাও নিয়ে নাও বর্ষা, বসন্তের। নতুন রোদের আভায় খোলা জানালায় ভেজাব শরীর। এবার বসন্তে আমরা সব গাছে জল দেব আগামীর।