নজরদারি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথবাহিনী

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন তত্পরতায় নজরদারি আরো বাড়িয়েছে। উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার বৃহত্তম সীমান্ত ক্রসিং ডানদংয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা কিম হাইউন-হি বলেছেন, প্রেসিডেন্ট কিম জং-উন দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর সিউল কমান্ড উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন তত্পরতায় নজরদারি বাড়ানোর উদ্দেশ্যে প্রতিরক্ষা পরিস্থিতি একধাপ উচ্চপর্যায়ে নিয়ে গেছে। গোয়েন্দা কর্মী বাড়ানো ও তাদের পরিচালনার জন্য ‘ওয়াচকন ৩’ নামের এই ধাপ চালু করা হয়েছে। বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে এ খবর জানিয়েছেন এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার বৃহত্তম সীমান্ত ক্রসিংয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা কিম হাইউন-হি বলেছেন, প্রেসিডেন্ট কিম জং-উন দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। হি সিউল থেকে অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘কিম জং-উন বয়সে খুবই তরুণ এবং অত্যন্ত অনভিজ্ঞ। লন্ডনে জি ৮-এর বৈঠকে গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। লন্ডন বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি জোরালো বিবৃতি আসতে পারে। এছাড়া গত বুধবার লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোন মতপার্থক্য নেই।