কর্তৃপক্ষের অসতর্কতায়
পরীক্ষা দিতে পারল
না ইয়াসমিন
নড়িয়া (শরীয়তপুর)সংবাদদাতা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২১:০৮
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসী কলেজ কর্তৃপক্ষের অসতর্কতার কারণে কলেজের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন কনা এবার পরীক্ষায় অংশ নিতে পারল না।ফারহানা ইয়াসমিন কনা জানিয়েছে, ফরম পূরণের পর নিয়মিত লেখাপড়া ও প্রাইভেট পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। প্রবেশপত্র কলেজে না আসার বিষয়ে শিক্ষকরা ভিন্ন ভিন্ন কথা বলছেন। কলেজের অধ্যক্ষ মোঃ হান্নান মাঝি বলেন, ফারহানার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কম্পিউটার ও ইন্টারনেট জটিলতার কারণে ঘটনাটি ঘটতে পারে।