আমার চিঠি ছাপা হওয়ায় আমাকে
চাকরিচ্যুত করা হয়েছে
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২১:৩৪
গত ২৮-৩-২০১৩ তারিখে দৈনিক ইত্তেফাকে ‘সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই’ শিরোনামে আমার লেখা একটি মানবিক আবেদনমূলক চিঠি ছাপা হওয়ায় আমাকে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক পদ থেকে অব্যহতিদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি বিধি অনুযায়ী বেতন কাঠামোতে সম্মানী পাওয়ার আশ্বাসে কাজ শুরু করার এক বছর পার হয়ে গেলেও ন্যায্য পাওনা পরিশোধের বদলে এহেন আচরণ শিক্ষাব্যবস্থার দুর্নীতির সাক্ষ্য দেয়। আমি, শিক্ষাব্যবস্থাকে এমন পতন থেকে উদ্ধারসহ আমার প্রতি অন্যায় আচরণের বিচার প্রার্থী। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আশরাফুল ইসলাম,
প্রভাষক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ,
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ