রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৬
মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন
সিরাজদিখান উপজেলার পূর্ব-ব্রজেরহাটি গ্রামের মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন (৭০) গতকাল ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি গত মঙ্গলবার সিরাজদিখানে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিত্সাধীন ছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পূর্ব-ব্রজেরহাটি ঈদগাহ কবরস্থানে গতকাল দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।