শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রায়াত্ত পাটকলসমূহে কর্মরত শ্রমিকদের পাওনা মজুরি স্লিপ আগামী ১৮ মে থেকে প্রদান করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ লক্ষ্যে আগামী ১৭ মে’র মধ্যে শ্রমিকদের মজুরি ফিক্সেসন সম্পন্ন করারও সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. কামরুল ইসলাম এবং মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রায়াত্ত শিল্প সেক্টরসমূহে নতুন পে-স্কেল কার্যকারিতার বিষয়ে অগ্রগতি, রাষ্ট্রায়াত্ত পাটকলসমূহে কর্মরত শ্রমিকদের পাওনা বকেয়াদির এবং নৌ-সেক্টরে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়ার বিষয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আরো পড়ুন: ‘ফণীর কারণে ফসলের ক্ষতি সাড়ে ৩৮ কোটি টাকা’
পুরানো ঢাকায় সংঘঠিত দুঘটনার বিষয়ে মন্ত্রণালয় সম্পর্কিত গঠিত কমিটির প্রতিবেদন কার্যপরিধি অনুযায়ী সঠিক হয়নি বিধায় কার্যপরিধি অনুযায়ী একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
সভায় ঢাকায় অবস্থিত ৩টি আদালতের মধ্যে হতে ১টি শ্রম আদালত শ্রমঘন শিল্প এলাকা গাজীপুর জেলায় স্থানান্তরের সুপারিশ করা হয়।
ইত্তেফাক/এমআই