কয়রায় কৃষকদের অনুদান বিতরণ

কয়রায় ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি এবং দেশের খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে নতুন নতুন কৃষি প্রযুক্তির উদ্ভাবন, কৃষি ও মত্স্য প্রযুক্তি সমপ্রসারণের লক্ষ্যে উপজেলার কৃষকদের মাঝে সেচ ও কীটনাশকের অনুদান বিতরণ করা হয়। গত ৪ মার্চ সকাল ১১টায় ব্র্যাক কয়রা ইউনিট কার্যালয়ে ধান, ভুট্টা, সূর্যমুখী, তরমুজ ও সবজি চাষে ৬৩৭ জন কৃষকের ১২ হাজার ৯শ ৭৪ একর জমিতে চাষাবাদের লক্ষ্যে পর্যায়ক্রমে উত্তর বেদকাশী ইউনিয়নের কৃষকদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনার কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান, ঊর্ধ্বতন কৃষি তত্ত্ববিদ মোঃ হাফিজুর রহমান, কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি আব্দুল আওয়াল চৌধুরী, ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এনামুল হক, ব্র্র্যাক কয়রা শাখার ম্যানেজার দীপক মন্ডল প্রমুখ।