ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র রজত জয়ন্তী উত্সব

ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের ধ্রুবতারা খ্যাত ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর ২৫ বছর পূর্তিতে ৩ দিনব্যাপী রজত জয়ন্তী উত্সব শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইএসডিও প্রধান কার্যালয়ে শেষ হয়। ২৫ বছর পূর্তিতে তিনদিনব্যাপী ইএসডিওর প্রধান কার্যালয় প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে রজত জয়ন্তী উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, উত্সব পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার ফয়সল মাহমুদ, সংস্থার পতাকা উত্তোলন করেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এবং কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার সংস্থার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন।