নিরাপদ পানি সরবরাহের দাবি

হাওর, পাহাড়ী অঞ্চল ও চা বাগানসহ দুর্গম-পিছিয়ে পড়া এলাকার সকল জনগোষ্ঠী এখনও নিরাপদ পানি সুবিধার আওতায় আসেনি। বিদ্যমান পরিস্থিতিতে খাবার পানি সরবরাহের ক্ষেত্রে তাই এর গুণগত মান নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব দিতে হবে সর্বাগ্রে। এ ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব সেবা প্রদানের দায়িত্বে জড়িত সংশ্লি¬ষ্ট সকলের। ‘নিরাপদ পানির গুণগত মান, বর্তমান অবস্থা ও করণীয়’ বিষয়ে গত শনিবার দিনব্যাপী কুলাউড়ার ব্রাহ্মণবাজার সিআরপি গেস্ট হাউসে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।