নাঙ্গলকোটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৮
নাঙ্গলকোটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ইউনিটি এন্ড সোশ্যাল এডভান্টেজ ঊষা ও সোশ্যাল এডভান্সমেন্ট ফোরাম সেফ এর উদ্যোগে এক আলোচনা সভা সম্প্রতি ঊষা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঊষা নির্বাহী পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। আলোচনা করেন ঊষা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুর রহমান, সেফ সংস্থার নির্বাহী পরিচালক জসিম উদ্দিন, অর্থ সচিব নাছির উদ্দিন লিটন, মাওলানা জাফর আহম্মেদ, আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা “সকল দুর্যোগে প্রস্তুতি, হ্রাস করবে দুর্গতি’’ এ স্লোগানকে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।