পঞ্চগড়ে এনজিও কার্যক্রম নিয়ে সভা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৮
পঞ্চগড় জেলার কর্মরত বিভিন্ন এনজিও’র কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা শুক্রবার বিকালে পঞ্চগড় সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়’র সহযোগিতায় জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নবী তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুল হক, নেজারত ডেপুটি কালেক্টর ইলিয়াস মেহেদী, সহকারী কমিশনার উসমান গণি, আরডিআরএস বাংলাদেশ’র প্রধান কর্মসূচি সমন্বয়ক মঞ্জুশ্রী সাহা, কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজা প্রমুখ। ওই সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল এনজিও’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।