ইকো ডেভেলপমেন্টের চেক বিতরণ
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৯
বান্দরবানের আলীকদম উপজেলায় সমপ্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের মাঝে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইকো ডেভেলপমেন্ট আর্থিক সহায়তা প্রদান করেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তস্থলে গত ৩ এপ্রিল অগ্নিদুর্গত প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রথম কোনো বেসরকারি সংস্থা মানবিক সহায়তায় এগিয়ে আসল।