পাথরঘাটায় নারী স্বাস্থ্য রক্ষায় সভা

পাথরঘাটায় ‘নারী স্বাস্থ্য ও প্রজনন অধিকার রক্ষার আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেসরকারি সংস্থা সংকল্প ট্রাস্ট এর আয়োজনে ও নারীপক্ষের সহযোগিতায় সংকল্প ট্রাস্টের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।