নূরজাহান
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ১৭:১৬
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নূরজাহান’। এ দীর্ঘ ধারাবাহিকটি রচিত হয়েছে বাস্তব ঘটনার প্রতিলিপি কথাশিল্পী ইমদাদুল হক মিলনের ‘নূরজাহান’ অবলম্বণে। এর নাট্যরূপ দিয়েছেন জামাল রেজা, ফারজানা আফরিন রূপা, মৃত্তিকা গুণ এবং ইফতেখারুল চিশতী। পরিচালনা করেছেন রায়হান খান, অরুণ চৌধুরী, তাহের শিপন, ওয়াহিদ আনাম, এ কে আজাদ এবং ইসমাত আরা ইতি। ধারাবাহিকটির সূচনা সংগীত করেছেন শহীদুল্লাহ ফরায়েজী। সুর ও সংগীত সোহেল নিজামী এবং কণ্ঠ দিয়েছেন মাসুম আজিজ। চিত্রগ্রহণ রায়হান খান। সম্পাদনা এম এইচ সোহেল। নূরজাহান চরিত্রে এ ধারাবাহিকে অভিনয় করেছেন পুনম হাসান জুঁই। অন্যান্য চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন সৈয়দ হাসান ইমাম, মাসুম আজিজ, সোহেল খান, শিরিন বকুল, শিরিন আলম, শাহেদ শরীফ খান, অশোক ব্যাপারী, নাজনীন হাসান চুমকী, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, নোভা ফিরোজ, মৌসুমী প্রমুখ।