চলছে লোকসংস্কৃতি উত্সব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচীর আওতায় গতকাল থেকে আয়োজন করা হয়েছে ‘লোকসংস্কৃতি উত্সব-২০১৩’। আজও এই অনুষ্ঠান চলবে। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়ছে আলোচনাসভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বত্সরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ’ স্লোগান নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন। অনুষ্ঠান সূচীতে থাকছে সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত, আবৃত্তি ও বাউল গান।