আজকের রাশিফল

১৩ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ৩০ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১ জমাদিউস সানী, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার: রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন: প্রবাল ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: আপনি অস্থির ও মেধাবী। আপনি বুদ্ধিদৃপ্ত ও বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। দ্রুত চিন্তা ও কাজ করতে পারেন। যেকোন বিষয় সহজে আয়ত্ব করতে পারেন। আপনার স্মৃতিশক্তি ভালো। আপনি উদারমনা তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসেন। মানুষকে সহজে প্রভাবিত করতে পারেন। মানসিক দৃঢ়তা দ্বারা নিজের গুণাবলীকে নির্দিষ্ট লক্ষ্যাভিসারী করতে পারলে সাফল্যের পথ কেউ রোধ করতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হিউজেনস, ওস্তাদ আলী আকবর খান, ড. আম্বেদকর, ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি, প্রেসিডেন্ট সাদলি বেনজাদিদ, জুলি ক্রিস্টি, সাযযাদ কাদির, শিল্পপতি তাজুল ইসলাম, শিল্পী মহিউদ্দীন, কবি শেখ ফজলুল করিম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ প্রকাশনা ব্যবসায় সতর্ক লেনদেন করুন। অন্যথায় বড় ধরনের কোনো ঝামেলায় জড়াতে পারেন। কাগজ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। স্বামী বা স্ত্রীর অসুস্থতা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। এ ব্যাপারে সুফল আশা করতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কোনো সূত্র থেকে অর্থাগম ঘটতে পারে। কাজকর্মে বেশি শ্রম দিতে হবে। কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। অসমাপ্ত কাজ শেষ করে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ আপনজনদের কারো চাকরির ব্যাপারে তদবির চালিয়ে যান। তদবির সফল হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ চিন্তাভাবনা করে কাজ করুন। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুদের স্বার্থে কোনো ঝামেলা থাকলে আপোষে মিটিয়ে নিন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। অংশীদারী ব্যবসায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আজ কারো দ্বারা প্রতারিত হতে পারেন। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক ব্যাপারে আজ কোনো ঝুঁকি নিবেন না। সাংবাদিকদেরকে পেশাগত দায়িত্বপালনে সতর্ক থাকতে হবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ মন আজ অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকবে। অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। পারিবারিক সমস্যা যদি কিছু থাকে তা সহজেই মেটাতে পারবেন। ভালো কোনো সংবাদে মন প্রফুল্ল থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সাপ্লাই ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আত্মীয় বা বন্ধুদের সহযোগিতা পাবেন। শরীর অসুস্থ থাকবে। গলাসংক্রান্ত কোনো ব্যাধিতে ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আর্থিক দিক ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কাজকর্মে পদে পদে বাধাগ্রস্ত হবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ । কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ শারীরিক কোনো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। স্নায়ু সংক্রান্ত কোনো ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। এ ধরনের ক্ষেত্রে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ শরীর খুব একটা ভালো থাকবে না। আপনজন কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিকদিক ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে। প্রকাশনা ব্যবসায়ীদের জন্য সময় খুব একটা অনুকূল না থাকার সম্ভাবনাই বেশি। রোমান্স ও বিনোদন শুভ।